শরিফুল ইসলাম (লিমন)
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় ২০২৪/২৫ অর্থবছরে খরিপ-২ মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সংশ্লিষ্ট প্রশাসন ও কৃষি অধিদপ্তরের বাস্তবায়নে কৃষি অফিসার মো. ইমরান হোসাইন এর সভাপতিত্বে উপজেলার ২ শত কৃষক-কৃষাণীর মাঝে এই সার ও বীজ বিতরণ করা হয়। উক্ত বিতরণ কার্যের শুভ উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ ভৌমিক।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সহবতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. তোফায়েল আহমেদ মোল্লা, টাঙ্গাইল জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. ফাহাদুল ইসলাম, নাগরপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. মাহির ফয়সাল, মো. আবু বকর প্রমুখ। চলতি খরিপ- ২ মৌসুমে জনপ্রতি ৫ কেজি মাসকলাই এবং ১০ কেজি ডিএসপি সার বিতরণ করা হয়।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.