শরিফুল ইসলাম (লিমন)
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর
উপজেলার মামুদনগর ইউনিয়ন ভাড়ারিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ ইদ্রিস আলী (৬৯) শুক্রবার (২২ নভেম্বর) নিজ বাসায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পরে এই বীর মুক্তিযোদ্ধাকে বাদ জোহর সামাজিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়। মরহুমের কফিনে ফুল দিয়ে সম্মান প্রদর্শন করেন নাগরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিক। তাঁর মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন নাগরপুর উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো.সুজায়েত হোসেন, সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ বীর মুক্তিযোদ্ধা ও তাদের আত্মীয়-স্বজন। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নাগরপুর থানা ও জেলা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। তিনি মৃত্যুকালে ২ ছেলে, ১ মেয়ে, স্ত্রী সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গিয়েছেন।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.