রহিদুল ইসলাম, রাজশাহীঃ
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (রামেবি) টেন্ডার, নিয়োগ বানিজ্য ও অনিয়মতান্ত্রিক ছুটিসহ নানা অভিযোগে অভিযান চালিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল রোববার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত রামেবির অস্থায়ী কার্যালয়ে অভিযান চালায়। অভিযানের নেতৃত্ব দেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন। এর মধ্যে অনিয়ম করে ছুটি পালন, টেন্ডার বাণিজ্য, নিয়োগে অনিয়মের বিষয়টি উঠে আসে।
দুদক কর্মকর্তারা রামেবির রেজিস্ট্রার আনোয়ারুল কাদেরকে জিজ্ঞাসাবাদ করেন এবং তার দপ্তর থেকে বিভিন্ন নথিপত্র নিয়ে যান। এসব পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুদক।
দুদক সূত্র মতে, রামেবিতে বিভিন্ন সময় দেওয়া নিয়োগের অনিয়ম খুঁজতে মাঠে নেমেছেন তারা। বিশ্ববিদ্যালয়টির শীর্ষ পদগুলোতে প্রেষণে বার বার একই কর্মকর্তাদের নিয়োগ, কর্মকর্তাদের আত্মীয়-স্বজনদের চাকরি দেওয়া এবং নিয়োগ পেয়ে দিনের পর দিন অফিস ফাঁকি দেওয়ার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
দুদকের সহকারী পরিচালক আমির হোসাইন বলেন, নিয়োগ সংক্রান্ত বেশকিছু অভিযোগ এসেছে। সংশ্লিষ্ট বিভিন্ন কাগজপত্র নেওয়া হয়েছে। এগুলো পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.