
ব্রাক্ষণবাড়িয়া জেলা প্রতিনিধি ।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে
শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার বিভিন্ন দরবার শরীফ থেকে আগত আশেকে রাসুলরা জমায়েত হন নাসিরনগর সদরের জামিয়া মতিনিয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসা মাঠে সেখান থেকে বিশাল জশনে জুলুস বের হয়ে সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে সমাপ্ত হয়
জশনে জুলুসে যোগ দেন শত শত আশেকে রাসূল (সা.), বিভিন্ন দরবার শরীফের পীর-মাশায়েখ, স্থানীয় আলেম-উলামা, তরুণ সমাজ, মসজিদ-মাদ্রাসার ছাত্রছাত্রীসহ অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি মুহূর্তেই পুরো শহর রূপ নেয় নবীপ্রেমের অনন্য আবহে চারপাশে ব্যানার-ফেস্টুন, আরবি ক্যালিগ্রাফি, সবুজ পতাকা আর হৃদয়ছোঁয়া ইসলামী স্লোগান এক মনোমুগ্ধকর ও বৈচিত্র্যময় পরিবেশ সৃষ্টি করে জুলুস শেষে আলোচনা সভা, মিলাদ কিয়াম ও আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়
সভায় সভাপতিত্ব করেন নাসিরনগর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি ও পীরে তরিকত মাওলানা রিয়াজুল করিম আল-কাদেরী এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মাওলানা মুফতি কাজী আলাউদ্দিন আহমেদ আল ক্বাদেরী সিনিয়র সহ-সভাপতি মাওলানা মুফতি মোস্তাক আহমদ আল ক্বাদেরী আল ওয়ায়েসী সাধারণ সম্পাদক মাওলানা আশরাফুল আজিজ আল ক্বাদেরী মাওলানা কাজী আতাউর রহমান গিলমান সৈয়দ সিরাজুল ইসলাম আল ক্বাদেরী মাওলানা কুতুবুল আজিজ আল ক্বাদেরী মাওলানা আক্তারুজ্জামান আল ক্বাদেরী মাওলানা শরীফুল আজিজ আল ক্বাদেরী সৈয়দ আবু বক্কর আল হোসাইনী সৈয়দ আশরাফুল আবদাল মুকাল্লিদ মাওলানা গোলাম মোস্তফা খান আল ক্বাদেরী মাওলানা মনসুর আহমদ আল ক্বাদেরী মাওলানা আলী আহাম্মদ সুন্নী আল ক্বাদেরী এবং মাওলানা সায়েদুল হক আল ক্বাদেরী
এছাড়াও নাসিরনগর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিভিন্ন দরবার শরীফের পীর-মাশায়েখ ও বিপুল সংখ্যক কর্মী অংশগ্রহণ করেন
আলোচনা সভায় বক্তারা বলেন মহানবী হযরত মুহাম্মদ (সা.) সমগ্র মানবজাতির জন্য রহমতস্বরূপ তাঁর জীবনাদর্শ অনুসরণেই মানবকল্যাণ ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব প্রিয় নবী (সা.)-এর আদর্শ আমাদের দৈনন্দিন জীবনে ধারণ করতে হবে সমাজে ন্যায়-নীতি প্রতিষ্ঠা এবং ভ্রাতৃত্ববোধ জাগ্রত করাই ঈদে মিলাদুন্নবীর মূল শিক্ষা বর্তমান সমাজে হিংসা, হানাহানি ও অনৈতিকতার বিরুদ্ধে নবী করিম (সা.)-এর শিক্ষা হলো সর্বশ্রেষ্ঠ দিকনির্দেশনা শেষে বক্তারা প্রিয় নবীর ভালোবাসায় উজ্জীবিত হয়ে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করার আহ্বান জানান
শেষে আখেরি মোনাজাত ও তাবারক বিতরণের মধ্য দিয়ে ঈদে মিলাদুন্নবীর এ মহতী আয়োজনের সমাপ্তি ঘটে
মোঃ শরিফুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি, তারিখ- ০৬/০৯/২০২৫ইং
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.