স্টাফ রিপোর্টার, রাজশাহীঃ
নিরাপদ সড়ক চাই এর ইতিহাস বদলে ফেলার অপচেষ্টা ও জাতীয় নিরাপদ সড়ক দিবস-২৪ এর জাতীয় অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জননন্দিত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে যথাযোগ্য সম্মান প্রদর্শন না করার প্রতিবাদে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর রাজশাহীর সম্মানিত বিভাগীয় কমিশনার জনাব ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবিরের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার (২৭ অক্টোবর, ২০২৪ ইং) দুপুর সাড়ে ১২ ঘটিকার সময় এই স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই রাজশাহী জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট তৌফিক আহসান টিটু, উপদেষ্টা ওয়ালিউর রহমান বাবু, সহ-সভাপতি সৈয়দ একরামুল হক বাচ্চু, সহ-সাধারন সম্পাদক প্রকৌশলী আরিফুল ইসলাম আরিফ, সাংগঠনিক সম্পাদক ডা. আমানুল্লাহ বিন আক্তার আবিদ, কার্যকরী সদস্য ডা. আরিফ, সবুজ আলী প্রমুখ।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.