
নীলফামারী প্রতিনিধি:
নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দাবিতে, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রের পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন জনদাবীতে আজ নীলফামারীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জনসমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে নীলফামারী জেলা যুবদলের সংগ্রামী সভাপতি সাবেক ছাত্রনেতা এ এইচ এম সাইফুল্লাহ রুবেল ও বিপ্লবী সাধারণ সম্পাদক পরিচ্ছন্ন রাজনীতিবিদ যুবনেতা শাহাদাত হোসেন চৌধুরী নেতৃত্বে একটা বিশাল মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেন। জনাব আ.খ.ম আলমগীর সরকারের সভাপতিত্বে ও জনাব জহুরুল আলমের সঞ্চলনায়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, বিশেষ অতিথি জনাব অধ্যাপক আমিনুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন।জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলার দায়িত্বপ্রাপ্ত জয়নাল আবেদীন ফারুক তিনি এ সময় বলেন আল্লাহ ছাড়া কোন শক্তি নাই বিএনপিকে দাবিয়ে রাখতে পারে। এসময় বক্তারা বলেন স্বৈরাচার হাসিনা কিভাবে দিনের ভোট রাতে করছে তা আপনারা দেখেছেন, আমরা স্বাধীন থেকেও স্বাধীনভাবে ভোট দিতে পারিনি।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.