
মোঃ ইমরান ইসলাম, রংপুর ব্যুরো প্রধানঃ
নীলফামারীতে গ্রাহকদের তেল কম দেওয়ার অভিযোগে একটি ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ মার্চ) জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রায়হানের নেতৃত্বে এ আদালত পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রংপুর কার্যালয়ের পরিদর্শক মো. নাসির উদ্দিন।
অভিযানে তেল কম দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় জেলা শহরের বাদিয়ার মোড় এলাকার মুক্তা ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা করা হয়। সরেজমিন পরিদর্শনে দেখা যায়, মেশিনে কারচুপির মাধ্যমে গ্রাহকদের কম তেল সরবরাহ করা হচ্ছিল।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.