সাইফুল ইসলাম।
জেলা সংবাদদাতা, নোয়াখালী।
নোয়াখালীর চৌমুহনী পৌরসভার ৬নং ওয়ার্ড কলেজরোডে প্রতিদিন ২০০০ লোকের নোঙ্গরখানা খোলা হয়েছে।
কলেজ রোড রাজবাড়ী কমিউনিটি সেন্টারে রাজনীতি ব্যক্তি, ব্যবসায়ী ও সাধারণ মানুষের সমন্বয়ে বন্যা শুরু থেকেই এই নোঙ্গরখানার আয়োজন হয়েছে।
শুক্রবার জুমার নামাজ শেষে সরজমিনে দেখা যায় সমাজের ধনী-গরীব সকল সকল স্তরের বন্যা কবলিত মানুষ দুপুরের খাওয়া খাচ্ছে।
অন্যদিকে আয়োজকরা ব্যস্ত তাদেরকে খাওয়াতে। এ যেন এক মিলন মেলা।
এ সময় উপস্থিত ছিলেন
নোয়াখালীর জেলা যুবদলের সভাপতি মনজুরুল আজিম সুমন,
চৌমুহনী পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর এনায়েতুল্লাহ চৌধুরী রানা, নোয়াখালী শিশু হাসপাতালের মালিক ডাঃ মাহমুদুল্লাহ ও চৌমুহনী কলেজের সাবেক জি.এস রুবেল ও চৌমুহনী পৌরসভা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন দুলাল এর তত্ত্বাবধানে প্রতিদিন ২০০০ বন্যার্ত মানুষের খাওয়ার আয়োজন করা হয়েছে।
এখানে সবাই এসে খেতে পারবে ও বাসা বাড়ির জন্য নিয়ে যেতে পারবে।
আয়োজকরা সাংবাদিকদের জানান বন্যার পানি নেমে যাওয়া শেষ অবধি তাদের এই আয়োজন চলতে থাকবে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.