
এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার,
শেরপুর জেলা পুলিশে কর্মরত পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) জনাব মোঃ আব্দুর রহিম ভূঞা সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত হওয়ায় তাঁকে র্যাংক ব্যাজ পরানো হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ ) বিকেল ৪ টায় পুলিশ সুপারের কার্যালয়, শেরপুরে পুলিশ সুপার মহোদয়ের অফিস কক্ষে সদ্য পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) হতে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় তাঁকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন শেরপুর জেলার মান্যবর পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।
এ সময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব শাহ শিবলী সাদিকসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ০২ মার্চ ২০২৫ তারিখ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ অধিশাখা-১ এর উপসচিব মোঃ মাহাবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে শেরপুর জেলা পুলিশের এই চৌকস কর্মকর্তার পদোন্নতি প্রাপ্ত হওয়ায় শেরপুর জেলা পুলিশ পরিবার আনন্দিত ও উচ্ছ্বসিত।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.