নিজস্ব প্রতিবেদক | ডাক্তার নিউজ
পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশ ও বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহ ও শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন জনপ্রিয় জাতীয় দৈনিক ‘ঐশী বাংলা’র বিশেষ প্রতিনিধি মোঃ শামীম শাহরিয়ার। এক শুভেচ্ছা বার্তায় তিনি সকলকে হিংসা-বিদ্বেষ ভুলে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সমাজের শান্তি বজায় রাখার আহ্বান জানান।
সরকারের মিডিয়া ও ডিএফপি তালিকাভুক্ত নির্ভরযোগ্য সংবাদমাধ্যম হিসেবে দৈনিক ঐশী বাংলা ইতোমধ্যে পাঠকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকাটি দেশ ও বিদেশের গুরুত্বপূর্ণ খবরাখবর মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। পত্রিকাটির বিশেষ প্রতিনিধি হিসেবে মোঃ শামীম শাহরিয়ার সততা ও নিষ্ঠার সাথে তার পেশাগত দায়িত্ব পালন করে আসছেন।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “সত্য ও নির্ভুল সংবাদ পরিবেশনই আমার মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে গণমানুষের কথা তুলে ধরতে আমি অঙ্গীকারবদ্ধ এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।”
আসন্ন রমজান মাস নিয়ে তিনি আরও বলেন, “রমজান মাস আমাদের আত্মশুদ্ধি, ত্যাগ ও পরম সহিষ্ণুতার শিক্ষা দেয়। এই মাসের পবিত্রতা ও তাৎপর্য আমাদের মনে ধারণ করতে হবে। পারস্পরিক সহমর্মিতা ও সৌহার্দ্য বজায় রাখলে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করা সম্ভব।”
পবিত্র এই মাসে তিনি দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন এবং সমাজের সামর্থ্যবানদের দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.