
রহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার, রাজশাহীঃ
রাজশাহীর পুঠিয়ায় নাশকতার অভিযোগে দায়ের হওয়া মামলার প্রধান আসামি মন্টুকে (৪৮) কে গ্রেপ্তার করেছে র্যাব-৫ ।
আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মন্টু পুঠিয়া উপজেলার তারাপুর কারিকরপাড়া এলাকার শুকুর আলীর ছেলে। পুঠিয়া থানায় দায়ের হওয়া নাশকতা মামলার প্রধান আসামি ছিলেন তিনি।
র্যাব জানিয়েছে, গতকাল সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুঠিয়া উপজেলার মাইপাড়া এলাকায় অভিযান চালিয়ে মন্টুকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলায় উল্লেখ করা ঘটনায় জড়িত থাকার কথা মন্টু স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব-৫। গ্রেপ্তারের পর তাকে পুঠিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানানো হয়েছে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.