
রহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার, রাজশাহীঃ
রাজশাহীর পুঠিয়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে দুজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত একজনের নাম মহব্বত (৪০) ও আরেক জনার নাম জানা যায়নি। আজ মঙ্গলবার সকাল দশটার দিকে পুঠিয়া-তাহেরপুর রোডের হোসেনের বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তাহেরপুর পৌরসভা হতে ছেড়ে আসা একটি বাসের সাথে হোসেনের বটতলা নামক স্থানে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ লাগে। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়।
স্থানীয়রা জানান, ঘটনাস্থলে পুঠিয়া থানা পুলিশ এসেছে তাদের নিহতের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানোর চেষ্টা করছে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.