
রহিদুল ইসলাম, রাজশাহী:
রাজশাহীর পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুককে (৫৭) গ্রেফতার করেছে পুলিশ। আজ রোববার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে দশটার দিকে উপজেলা সদরের রামজীবনপুর এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
এছাড়া একই সময়ে পুঠিয়ার শাহবাজপুর থেকে জুলফিকার আলি নামের একজন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, শ্রমিকদল নেতা নুরুল ইসলাম হত্যাসহ গাড়ি ভাঙচুর ও নাশকতামূলক কর্মকান্ড ঘটিয়ে মানুষের জানমালের বিরুদ্ধে অন্তর্ঘাতমূলক কর্মকান্ড পরিচালনা করার অপরাধে তাকে গ্রেফতার করা হয়েছে।
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, গ্রেফতারকৃত গোলাম ফারুক হত্যাসহ নাশকতা মামলার আসামি। তাই তাকে গ্রেফতার করা হয়েছে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.