
ফারজানা রোপা কসবা প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া:
ওসি মহিউদ্দিন কসবা থানায় যোগদানের পর হতে সরকার ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি(চল যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে) সহ নিজ উদ্যেগে নতুন নতুন কর্মপন্থা ঠিক করে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহন করেন।কসবা উপজেলার স্কল, কলেজ, যুব সমাজ,রাজনৈতিক নেত্রীবৃন্দ সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনীর পেশার মানুষদের সাথে একান্তে আলোচনা করে এবং প্রত্যককে এই আন্দলোনে সংযুক্ত করে সচেতনামুলক আলোচনা সহ বিট পুলিশিংয়ের মাধ্যমে চোরাচালান প্রতিরোধে কর্মপরিকল্পনা করে একের পর এক সফল অভিযান পরিচালনা করেন ওসি মহিউদ্দিন পিপিএম। তিনি শুধু মাদকের বিরুদ্ধে সোচ্চার ছিলেন না সোচ্চার ছিলেন চুরি, ডাকাতি গোষ্ঠীকেন্দ্রীক দাঙ্গা দমনে।কসবা থানার ইতিহাসে ওসি মহিউদ্দিন এক বিরল দৃষ্টান্ত তৈরি করেছেন।ওসি মহিউদ্দিন কসবা উপজেলাকে আপন করে নিয়ে অত্র এলাকার মানুষকে নিজের হৃদয়ের মাঝে স্থান দিয়ে তাদের আপদ বিপদ পাশে থেকেছেন।নির্বাচন কেন্দ্রীক বদলি জনিত কারনে কসবা থানা হতে বলদি হওয়ায় হতাশ হয়েছেন নানান শ্রেনীর পেশার মানুষ।ওসি মহিউদ্দিন কসবা থানায় যোগদানের পর হতে মাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে ৭৬ মণ গাজা সহ ভারত হতে আসা বড় বড় চোরাচালান ধরতে সক্ষম হয়েছেন।তিনি কসবা থানাকে দালাল মুক্ত থানা করতে পেরেছিলেন।পুলিশ জনগনের বন্ধু তা তিনি তার কর্মের মাধ্যমে বহিঃপ্রকাশ ঘটিয়েছেন।পুলিশি সেবা সর্বসাধারণের দোরগড়ায় পৌঁছে দিয়েছেন। গোষ্ঠী কেন্দ্রীক বিবাদগুলো তার জাদুকরি কারিশমার মাধ্যমে নিষ্পত্তি করে দিয়েছেন। আমরা সত্যি ওসি মহিউদ্দিনের কর্মের প্রতি কৃতজ্ঞ।একটা সময় কসবা উপজেলার মানুষ মনকাশাই কুমিল্লা সিলেট হাইওয়ে মহাসড়কে ও কসবা সৈয়দাবাদ সড়ক সহ হাউস ডাকাতি হতো ওসি মহিউদ্দিন কঠোর পরিশ্রম করে দক্ষতার সাথে তার টিমকে নিয়ে কাজ করে তা নির্মুল করেছেন।আমার দেখা তথা কসবা থানার ইতিহাসে এমন মানবিক মানবতার ফেরিওয়ালা সবার আস্থাভাজন সুদর্শন পুলিশ অফিসার দ্বিতীয়টা আসেনি।কসবা থানার কর্মকাল সময়ে ওসি মহিউদ্দিন ভালো কাজের পুরুস্কার স্বরুপ বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পুরুস্কার পিপিএম এ ভুসিত হয়েছেন।মাসিক কর্মমুল্যায়নে একাধিকবার বাংলাদেশ পুলিশের কর্নধর বাংলাদেশ পুলিশের অভিভাবক আইজিপি মহোদয়ের নিকট হতে পুরুস্কার সহ বি-বাড়ীয়া জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার মহোদয়ের নিকট হতে একাধিকবার শ্রেষ্ট অফিসার ইনচার্জের পুরুস্কারে ভুসিত হয়েছেন।আজ কসবাবাসীকে কাদিয়ে ওসি মহিউদ্দিন চলে যাচ্ছেন সবার ভালোবাসা নিয়ে।কসবা উপজেলার সর্বসাধারণের হৃদয়ে ওসি মহিউদ্দিন থাকেবেন আজীবন।মাননীয় আইন মন্ত্রী মহোদয়ের আস্থার প্রতি শতভাগ বিশ্বাস রেখে তার শতভাগ প্রতিদান রেখেছেন।সর্বমোহলে আজ ব্যাথার আওয়াজ হৃদয়ে বইজে কান্না।কসবা উপজেলার সর্বসাধারণের হৃদয়ে ওসি মহিউদ্দিনকে কেউ বিদায় দিতে চায় না ধরে রাখতে চায় বহু বছর।
ওসি মহিউদ্দিনের জন্য হৃদয়ে কষ্ট পাচ্ছে তার সহকর্মীরা কিন্তু কিছু করবার নাই কারন বদলি হলো কর্মজীবনের এক ধারাবাহিক রুটিন।বাংলাদেশ পুলিশের প্রতি মাননীয় আইন মন্ত্রী মহোদয়ের প্রতি আমার আকুল আবেদন তথা কসবা উপজেলার আপামোর সর্বসাধারণের হৃদয়ের চাওয়া ওসি মহিউদ্দিনকে পুনরায় কসবার মানুষের সেবায় নিয়োজিত থেকে কাজ করার জন্য চাই।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.