সরকার মাজহারুল ইসলাম ,(গাজীপুর জেলা) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে বুধবার দুপুরে ফের পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষের সৃষ্টি হয়েছে। শ্রমিক অবরোধে প্রায় চার ঘন্টা বন্ধ থাকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক চালু করলো সেনাবাহিনী। এতে দুটি মহাসড়কের উভয়পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়ে চরম দুর্ভোগে পড়েন পরিবহন শ্রমিক ও যাত্রীরা। এলাকাবাসী, পরিবহন শ্রমিক-যাত্রী ও কারখানার শ্রমিক সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকার মাহমুদ জিন্স নামে তৈরি পোশাক কারখানায় এ ঘটনা ঘটে। ওই পোশাক কারখানার শ্রমিকদের গত তিন মাসের বেতন বকেয়া পড়ে। কয়েক বার সময় দিয়েও তাদের পাওনাদি পরিশোধ করছেন না মালিকপক্ষ। আর বেতনের টাকা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন ওই কারখানার শ্রমিকরা। প্রতিদিনের মতো বুধবার সকালে কারখানায় যান ওই পোশাক কারখানার শ্রমিকরা। কিন্তু তারা কাজে যোগদান না করে বকেয়া বেতনের দাবীতে কারখানার ভেতরে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করে। কিন্তু মালিক পক্ষের কোনো সারাশব্দ না পেয়ে দুপুর ১২টার দিকে পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। এতে ঢাকা-টাঙ্গাইল ও চন্দ্রা-নবীনগর দুটি মহাসড়কের উভয়পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। চরম দুর্ভোগে পড়েন পরিবহন শ্রমিক ও যাত্রীরা। খবর পেয়ে শিল্পপুলিশ ঘটনাস্থলে গেলে শ্রমিকরা আরো উত্তেজিত হয়ে উঠে। এরপর খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় আইন হাতে তুলে না নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন সেনা সদস্যরা। শ্রমিক অবরোধে প্রায় ৪ ঘন্টা বন্ধ থাকার বিকেল ৪ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক চালু করলো সেনাবাহিনী। পরে ধীরে ধীরে ওই দুটি মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। বিক্ষুব্দ শ্রমিকদের দাবি, গত তিন মাস যাবত তাদের বেতন দেওয়া হচ্ছে না। কারখানা কর্তৃপক্ষ বেতন দেই দিচ্ছি করে তালবাহানা করছেন। এদিকে আমাদের বকেয়া টাকা না দেওয়ায় বাসা ভাড়া, দোকানের বিল বাকী পড়েছে। এছাড়াও আমরা টাকার অভাবে ছেলে-মেয়েদের লেখাপড়ার খরচসহ সংসারের চাহিদা মিটাতে পারছি না। এখন আমাদের মাবেতর জীবনযাপন করতে হচ্ছে। অতিদ্রæত বকেয়া পাওনাদি পরিশোধ করে আমাদের সুন্দরভাবে জীবন-যাপনের সুযোগ দেওয়ার দাবী জানিয়েছেন শ্রমিকরা। গাজীপুর-২ এর শিল্প পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিতাই চন্দ্র সরকার জানান, শ্রমিকদের অবরোধের কারণে দুটি মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। তবে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের বেতনের সমস্যা সমাধান করা হবে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম জানান, খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিয়েছে। এখন মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তাং ২২-০৮-২০২৪ ইং
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.