সরকার মাজহারুল ইসলাম ,গাজীপুর জেলা প্রতিনিধি।
পোষ্টাল ব্যালটে ভোট প্রদান পদ্ধতি ও রেজিষ্ট্রেশন অবহিত করণ সভা গাজীপুরের কালিয়াকৈরে অনিুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) উপজেলা প্রশাসন উপজেলা পরিষদের সভা কক্ষে এসভার আয়োজন করেন। এসময় অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রির্টানিং অফিসার এএইচএম ফখরুল হোসাইন সরকারী কর্মকর্তা, জেলখানায় অবস্থানরত ভোটার এবং বিদেশে অবস্থানরত ভোটারগণ কিভাবে তাদের ভোট প্রয়োগের জন্য রেজিষ্ট্রেশন করবেন এবং পরে ভোট প্রদান করবেন সেই বিষয়ে ভিডিও ক্লিপ বা প্রামান্য চিত্র প্রদর্শনের মাধ্যমে সভায় উপস্থিত কর্মকর্তাদের অবহিত করেন। এর মাধ্যমে ভোট গ্রহনে কর্মকর্তারাও বিদেশে , দেশের জেলাখানায় অবস্থানরত এবং সরকানী কর্মকর্তরা কিখাবে ভোট প্রদান করতে পারবে স্ইে বিষয়ে সকলকে সহযোগীতা করতে পারবে। এ ছাড়াও সুষ্ঠ নির্বাচন সম্পন্ন করার ক্ষেতে সকলের সহযোগীতা কামনা করেন। পোষ্টাল ব্যালটে ভোট প্রদানের জন্য নিজের একটি মোকবাইল সেট নিজ নামে একটি সীম কার্ড থাকতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম ফখরুল হোসাইন এর সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কমিশনান মোঃ আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের সকল দপ্তরের প্রধানগণ,শিক্ষক,সাংবাদিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.