নিজস্ব প্রতিবেদক:
পবিত্র শবে বরাত মুসলিম উম্মাহর জন্য এক মহিমান্বিত রজনী। ফারসি ‘শব’ শব্দের অর্থ রাত এবং ‘বরাত’ অর্থ মুক্তি। অর্থাৎ শবে বরাত মানে হলো মুক্তির রাত। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে প্রতিবছর এই রাতটি পালিত হয়।
ইসলামি বিশ্বাস অনুযায়ী, এই রাতে মহান আল্লাহ তাআলা আগামী এক বছরের জন্য বান্দার রিজিক, জন্ম-মৃত্যু ও ভাগ্য নির্ধারণ করেন। এটি মূলত তওবা ও ক্ষমা প্রার্থনার রাত। এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির-আসকার এবং বিশেষ মোনাজাতের মাধ্যমে অতিবাহিত করেন। বিগত জীবনের পাপ মার্জনার জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করেন এবং দেশ ও দশের কল্যাণে দোয়া করেন।
পরদিন নফল রোজা রাখা এবং সাধ্যমতো দান-সদকা করার মধ্য দিয়ে এই পুণ্যময় সময়ের সমাপ্তি ঘটে। শবে বরাত আমাদের জীবনে ত্যাগ, ধৈর্য এবং আধ্যাত্মিক পরিশুদ্ধির বার্তা নিয়ে আসে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.