
মিথুন কর্মকার , আমতলী,বরগুনা প্রতিনিধি।
প্রেম কোনো ধর্ম. বর্ণ বা দেশ মানে না - তাই তো সুদুর ইতালি থেকে ছুটে এলেন বাংলাদেশের মাটিতে।
বরগুনার আমতলী উপজেলার পৌরসভার ১ ওয়ার্ডের সোনা মাতুব্বরের ছেলে নাসির মাতুব্বরের কাছে।
বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে হেলিকপ্টার যোগে ইতালিয়ান তরুণি তার বাচ্চা নিয়ে পৌরসভায় অবস্থান করে। পরে নাসির মাতুব্বরের বাড়িতে চলে যায়। প্রায় ৬ বছর আগে ওই তরুণীর সাথে ( সিনোমা) বিয়ে হয় নাসির মাতুব্বরের। এই দাম্পতির দাবিদ নামে এক ছেলে সন্তান রয়েছে ।
নাসির মাতুব্বরের পরিবারের সদস্যরা জানায়, পরিবার থেকে রাগ করে দেশের বাহিরে চলে যায়। কিছু দিন খোঁজ খবর না থাকলেও পরে যোগাযোগ হয় তাদের সাথে।
নাসির মাতুব্বর একটি ফার্মে কাজ করতেন। একপর্যায়ে ওই ইতালিয়ান তরুণীর সাথে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারপর তারা বিয়ে করেন। বাংলাদেশে শশুর বাড়ি হওয়ায়। ওই সিনোমা ইতালিয়ান তরুণী বাংলাদেশে আসেন বেড়াতে।
নাসির মাতুব্বরের মা জানান, আমাদের বাড়িতে আসার আগেও অনেক বার কথা বলেছি ফোনে ভিডিও কলে। কিছুটা বাংলা ভাষাও বলতে পারে। সব ভাষা বুঝি না। আমার ছেলের বউ ও নাতি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।
আমতলী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান বলেন, ‘ইতালি থেকে আজকে এসেছে। হেলিকপ্টার যোগে পৌরসভার মাঠে এসে নেমেছে। পৌরসভার সোনা মিয়া মাতুব্বরের ছেলে নাসির মাতুব্বরের বাড়িতে উঠেছে। আমাদের বাংলাদেশকে ভালবেসে - বাংলাদেশের ছেলেকে বিয়ে করেছে। এটা আমাদের জন্য গর্বের বিষয়। আমি তার স্ব-পরিবারের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.