হাফিজুর রহমান (বিশেষ প্রতিনিধি)
হতাহতের বেশিরভাগই ইটভাটার শ্রমিক,ফিরছিলেন কাজে ফরিদপুরে বাস দূর্ঘটনা নিহত-আহত বেশির ভাগই ইটভাটার শ্রমিক।ছুটি শেষে সাভার আমতলী এলাকায় ফেরার পথে সড়ক দূর্ঘটনার শিকার হন তারা।
মঙ্গলবার (২২অক্টোবর)ভোর চারটার দিকে ফরিদপুর সদরে মল্লিকপুর এলাকায় কমিরপুর জোড়াসেতু এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত ও নয় জন আহত হবার ঘটনা ঘটে।
আহতরা সবাই সাতক্ষীরা শ্যামনগর উপজেলা থেকে সাভার আমতলী যাচ্ছিল।ঢাকা থেকে ঝিনাইদহ গামী গ্রিন এক্সপ্রেস বাসের সঙ্গে সাতক্ষীরা থেকে সবার আমতলী গামী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষে সাতক্ষীরা থেকে আমতলী গামী বাসের চারজন ও ঢাকা থেকে ঝিনাইদহগামী একজন যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়।
ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে ফরিদপুর শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজে ভর্তি করে।মেডিকেল কলেজ কতৃপক্ষ সাতজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দুইজনের অবস্থা আশঙ্কজনক হয় তাদের ভর্তি করে বাকি লোকদের ছেড়ে দেয়। বাকি দুইজনের পুরুষ ওয়ার্ড সার্জারি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শেখ মুজিবুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন সাতক্ষীরা শ্যামনগর উপজেলার ভেটখালী ইউনিয়নের পূর্ব কৈখালী গ্রামের সিদ্দিক গাজীর ছেলে নুর আলী গাজী (২৮)জানান তারা সবাই সাভারের আমতলীর বিভিন্ন ইটভাটাই চুক্তিভিত্তিক কাজ করেন। গত কিছুদিন আগে ছুটিতে তারা সাতক্ষীরা শ্যামনগরে নিজ গ্রামে বেড়াতে যান।ছুটি শেষে ৪০জন লোক ৩২ হাজার টাকায় একটি বাস রিজার্ভ করে কর্মস্থলে ফিরছিলেন, ফেরার পথেই তাদের এই দুর্ঘটনা ঘটে।
ওই হাসপাতালের চিকিৎসাধীন আরেকজন শ্রমিক একই গ্রামের জব্বার মালির,ছেলে রানা মালি (২৯)বলেন দুর্ঘটনা সময় তারা সবাই ঘুমাচ্ছিলেন, কিভাবে দুর্ঘটনা ঘটেছে তা তারা জানেনা।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী জানান,গ্রীন এক্সপ্রেস গাড়িটি বাম দিক থেকে সরে গিয়ে মধ্যরেখা অতিক্রম করে ডান দিকে (রং সাইডে) চলে যায়,যার কারনে আমতলী গামীবাসের সাথে তার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।এখনো পর্যন্ত নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।লাশ শনাক্তের চেষ্টা চলছে।
নিহতদের মধ্যে দুইজনের পরিচয় মিলেছে। এদের মধ্যে একজন হলেন সাতক্ষীরা শ্যামনগর উপজেলার সাফায়াত গাজীর ছেলে আবু বক্কর গাজী (৫৫)অপরজন বাবু মোড়লের ছেলে ইসা মোড়ল (৪০) অন্য তিনজনের পরিচয়ের শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন আহমেদ আরো জানান ঢাকা খুলনা মহাসড়কের কোতোয়ালি থানাধীন, মল্লিকপুর এলাকায় ঢাকা থেকে ঝিনাইদহ গামী গ্রিন এক্সপ্রেস এবংঝিনাইদহ থেকে বরিশাল অভিমুখী খাগড়াছড়ি পরিবহনের মুখোমুখি সংঘর্ষে আরোও উভয় পরিবহনের পাঁচজন নিহত ও ২৩ জন আহত হয়েছেন।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.