
ইয়াছির আরাফাত
জামালপুর জেলা প্রতিনিধিঃ
সারা দেশের ন্যায় জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ থেকে র্যালি বের হয়ে র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্ত্বরে গিয়ে শেষ হয়। এরপর উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাতের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আতাউর রাব্বী,বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মেহের উল্লাহ,উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার ফরিদুজ্জামান,বকশীগঞ্জ থানার এস আই ওমর ফারুক, মিডিয়া প্রেসক্লাবের সভাপতি এ.কে.এম নুর আলম নয়ন, সাধারণ সম্পাদক মারুফ হাসান, আইন বিষয়ক সম্পাদক ইমরান আকন্দ সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.