
ইয়াছির আরাফাত
স্টাফ রিপোর্টারঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ ) আসনে নৌকার প্রার্থীকে জয় করতে বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয় মাঠে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয় । সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বজলুর রশীদ বাবুলের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শাহীনা বেগম । সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তালুকদার বাবুল । ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চাঁন মিয়ার সঞ্চালনায় সে সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মফিজ উদ্দিন , সহ সভাপতি ও জেলা পরিষদের সদস্য জয়নাল আবেদীন,সহ সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আল মোকারেস খোকন,যুগ্ন সাধারণ সম্পাদক আগা সাইয়ুম, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আফসার আলী,সহ দপ্তর সম্পাদক মোশারফ হোসেন মিরাজ, উপজেলা আওয়ামীলীগের সদস্য জাহিদুল ইসলাম জেহাদ ,উপজেলা আওয়ামীলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ফজলুর রহমান খুদু,উপজেলা কৃষক লীগের সভাপতি জাহিদুল ইসলাম অপু,উপজেলা যুব মহিলা লীগের সভাপতি জুহুরা বেগম,উপজেলা তাতীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান নাজমুল, সাধারণ সম্পাদক আমির ফয়সাল, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক গাজী আলী আকবর প্রমুখ ।
বর্ধিত সভায় বক্তারা বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আমাদের নৌকার প্রার্থী জননেতা নূর মোহাম্মদকে নিয়ে একটি চক্র গুজব ছড়াচ্ছে সেই দিখে সবাই লক্ষ্য রাখবেন এবং এই নির্বাচন কেন্দ্র করে দেশের বিতর এবং দেশের বাহিরে নানা ষড়যন্ত্র হচ্ছে তাই সবাই ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করেন। আগামী ৭ জানুয়ারি ভোটের দিন বিপুল সংখ্যক ভোটার উপস্থিত করে নৌকা মার্কায় ভোট দিয়ে সকল ষড়যন্ত্রের জবাব দিতে হবে ।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.