ইয়াছির আরাফাত স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ আওয়ামী লীগ বকশীগঞ্জ উপজেলা শাখার বাট্টাজোড় ইউনিয়নের আয়োজনে খাদ্য বান্ধব কর্মসূচির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের বাংলাদেশ আওয়ামী লীগ বকশীগঞ্জ উপজেলা শাখার মতবিনিময় সভা হয়।
২৪ অক্টোবর (মঙ্গলবার) সকালে ১১টায় বাট্টাজোড় ইউনিয়নের নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে "শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ"এই প্রতিপাদ্য কে সামনে রেখে খাদ্য বান্ধব কর্মসূচির ১০ টাকা মূল্যের চাউলের কার্ড ধারীদের নিয়ে উক্ত মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ বকশীগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী সভাপতি আলহাজ্ব শাহিনা বেগম, তিনি তার বক্তব্যে এই সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো নিয়ে আলাপ আলোচনা করেন আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ বকশীগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি জনাব সাখাওয়াত হোসেন সাকা,বাংলাদেশ আওয়ামী লীগ বকশীগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আগা সাইয়ুম।
উক্ত অনুষ্ঠানে আওয়ামী লীগ বাট্টাজোড় ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত সভাপতি জনাব আব্দুল মান্নানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা কৃষক লীগ সভাপতি জাহিদুল ইসলাম অপু। আরো উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা ও বাট্টাজোড় ইউনিয়নের আওয়ামীলীগ শাখার সকল নেতাকর্মীও নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনায় ছিলেন বাট্টাজোড় ইউনিয়ন আওয়ামী লীগ শাখার সাধারণ সম্পাদক আবুল হাশেম।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.