
ইয়াছির আরাফাত স্টাফ রিপোর্টারঃ
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় কোহিনূর আদর্শ মহিলা দাখিল মাদরাসার নব-নির্মিত চার তলা একাডেমি ভবন উদ্বোধন করলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ এমপি।
শুক্রবার (১০নভেম্বর) সকালে একাডেমি ভবন উদ্বোধন অনুষ্ঠানে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাহের সভাপতিত্বে বিশেষ উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শাহিনা বেগম, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ খান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিপ্লব, অত্র মাদরাসা সুপার মাও মোঃ সাফিউল ইসলাম, সহ-শিক্ষক মাও মোঃ হারুনর রশীদ সহ আওয়ামীলীগের নেতাকর্মী, মাদরাসার শিক্ষক,শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় আলহাজ্ব আবুল কালাম আজাদ এমপি সাহেব বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরেন।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.