
শাওন আহাম্মেদ
শ্রীবরদী উপজেলা প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মনির মিয়া (৩০) নামে এক দিনমজুর নিহত হয়েছেন।
বুধবার (২৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে বকশীগঞ্জ-রৌমারী মহাসড়কের ড্রাম ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনির মিয়া কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কালারচর গ্রামের তছের উদ্দিনের ছেলে।
স্থানীয়দের বরাদ দিয়ে বকশীগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. ওবাইদুল হক জানান সকাল সাড়ে ৯টার দিকে মনির মিয়া ও তার সঙ্গীরা বকশীগঞ্জ থেকে সিএনজিতে উঠে রৌমারীর দিকে রওনা হন। সিএনজিটি ড্রাম ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে নাবিল পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজির যাত্রী মনির মিয়া (৩০) ও তার সঙ্গী মাহবুব আলী (২৬) মারাত্মক আহত হন।
ওসি ওবাইদুল হক আরও জানান, স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মনির মিয়াকে মৃত ঘোষণা করেন এবং আহত মাহবুবকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। তবে নাবিল পরিবহনটি দ্রুত ঘটনাস্থল থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন। মনির মিয়া ও তার সঙ্গীরা ঢাকা থেকে নিজ এলাকায় ফিরছিলেন বলে জানিয়েছেন তার আরেক সঙ্গী মোস্তফা মিয়া।
বকশীগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. ওবাইদুল হক জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.