ইয়াছির আরাফাত স্টাফ রিপোর্টারঃ
জামালপুর জেলার বকশীগঞ্জ থানার আয়োজনে আসন্ন শারদীয় দূর্গা পূজা ২০২৩ উদযাপন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকালে বকশীগঞ্জ থানার চত্বরে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ থানার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরী।
এসময় বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সোহেল রানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন পূজা উদযাপন কমিটির আহবায়ক রমেশ কর্মকার, যুগ্ম আহবায়ক অলিন ধর,লিটন কুমার সাহা,প্রদীপ দাস,দুলাল বিশ্বাস সহ আরো অনেক উপস্থিত ছিলেন।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.