
ইয়াছির আরাফাত
জামালপুর জেলা প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে জামালপুর জেলার বকশীগঞ্জে বাংলাদেশ আওয়ামীলীগ সাধুরপাড়া ইউপি শাখার ও সহযোগী সংগঠনের আয়োজনে আওয়ামীলীগ সরকার ও জামালপুর-১ আসনের উন্নয়নের রুপকার জননেতা আবুল কালাম আজাদ এমপি মহোদয়ের উন্নয়ন কর্মকান্ড প্রচার ও জনগণের মতবিনিময়ের লক্ষ্যে সাধুরপাড়া ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮নভেম্বর) সন্ধ্যা ৭টায় সাধুরপাড়া ইউনিয়নের গাজীর বাজারে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শাহিনা বেগম।
এসময় আওয়ামীলীগ সাধুরপাড়া ইউপি শাখার বজলুর রশিদ বাবুল সভাপতিত্বে উদ্বোধন হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তালুকদার বাবুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আগা সাইয়ুম, উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আফসার আলী,প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক হুমায়ুন কবীর, ধর্ম বিষয়ক সম্পাদক মোফাজ্জল হক খন্দকার,সদস্য আমেনা বেগম, সদস্য রাশিদুল ইসলাম সহ সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উক্ত আলোচনা সভা সঞ্চলনায় ছিলেন সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চাঁন মিয়া গাজী ও সার্বিক সহযোগিতা হাশেম মোল্লা সভাপতি আওয়ামী যুবলীগ সাধুরপাড়া ইউপি শাখা।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন তুলে ধরেন এবং আগামীতে বাংলাদেশে আরো কি কি উন্নয়ন করবেন তাই তৃনমূল নেতাকর্মিদের আগামী জাতীয় নির্বাচনে একতাবদ্ধ হয়ে কাজ করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পূণরায় শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় আনার আহ্বান জানান।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.