
শাওন আহাম্মেদ
শ্রীবরদী উপজেলা প্রতিনিধি:
জামালপুর গোয়েন্দা শাখা ডিবি-২ অভিযান চালিয়ে ৬ জন পেশাদার জুয়াড়িঁকে গ্রেফতার করেছে। ২৭ জানুয়ারি দিবাগত রাতে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া গ্রাম থেকে ডিবি-২ এর টিম তাদের গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি-২ এর অফিসার ইনচার্জ সোহেল রানা।
জানা যায় বকশীগঞ্জ উপজেলার ধানুয়া গ্রামে বেশ কিছুদিন যাবৎ জুয়াড় আসর বসিয়ে জুয়া খেলে পেশাদার জুয়াড়িরা। ঘটনার খবর পেয়ে ডিবি-২ এর একটি টিম ধানুয়া গ্রামে অভিযান চালায়। অভিযানে জুয়াড় আসর থেকে নূর হোসেনের ছেলে বাবুল(৫৭) ফজলুল হকের ছেলে রাখু মিয়া(৪৮) রঙ্গু শেখের ছেলে রবিউল ইসলাম(৫৩) নজিরুল ইসলামের ছেলে মোহাম্মদ আলী(৫০) সুরুজ্জামালের ছেলে তাজা মিয়া(৪৮) ও আতাব উদ্দিনের ছেলে ইসমাইল(৩০)সহ ৬ জনকে গ্রেফতার করে ডিবি-২ এর টিম।
এ ব্যাপারে ডিবি-২ এর অফিসার ইনচার্জ সোহেল রানা জানান, গ্রেফতাকৃত ব্যাক্তিরা পেশাদার জুয়াড়ি। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। আসামীদের আদালতে সোর্পদ করা হয়েছে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.