রহিদুল ইসলাম, রাজশাহীঃ
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫ রাজশাহী বিপুল পরিমাণ গাঁজা সহ দুইজনকে আটক করা হয়েছে। এসময় মাদক বহনের কাজে ব্যবহার করা ১ টি ট্রাক জব্দ করে র্যাব।
আটককৃতরা হলেন, নারায়ণগঞ্জ ঝেলার রুপগঞ্জ থানার আউখাব গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে মোঃ সবুজ(৩২) ও কিশোরগঞ্জ জেলার সদর থানার লঘুনন্দনপুর গ্রামের মৃত আনোয়ার আলীর ছেলে মোঃ কামাল হোসেন (৩০)।
র্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় রাজশাহীর সদর কোম্পানীর ( র্যাব-৫,) একটি অপারেশন
দল কর্তৃক ১০ই ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটায় গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলার আদমদীঘি থানাধীন ইন্দইল গ্রামস্থ পূর্ব ঢাকা রোড আশা ফিলিং স্টেশন এর সামনে অপারেশন পরিচালনা করে গাঁজা- ৯৭.৮ কেজি সহ ২ জনকে আটক করে।
এসময় মাদক বহনের কাজে ব্যবহার করা ১টি ট্রাক জব্দ করে।
র্যাব-৫ আরও জানায় সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজের দখলে রেখেছিল বলে স্বীকার করে।
স্থানীয় জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে, ধৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিভিন্ন উপায়ে অবৈধভাবে সংগ্রহ করে ঘটনাস্থলসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে মর্মে স্বীকার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীদ্বয়কে জব্দকৃত অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করিলে বিক্রয়ের উদ্দেশ্যে নিজের দখলে রেখেছিল বলে মর্মে স্বীকার করে।
উক্ত গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বগুড়া জেলার আদমদীঘি থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.