
বগুড়া প্রতিনিধিঃ
সোমবাব (২৯ জুন) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়া 'খ' সার্কেল কর্তৃক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বগুড়া আদমদীঘি থানাধীন শাঁওইল বাজারে জনৈক মোঃ এমদাদুলের মুদির দোকানের উত্তর পার্শ্বে রাস্তার উপর আসামীদেরকে ১২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার।
গ্রেফতারকৃত আসামীরা হলো, মোঃ জাহিদুল ইসলাম (৩৮), পিতা মৃত আব্দুল মান্নান, সাং শাঁওইল বাজার। মোঃ জাহাঙ্গীর মন্ডল (৩৫), পিতা মৃত লালচান মন্ডল, সাং-মঙ্গলপুর, ডাকঘর-শাঁওইল, থানা-আদমদীঘি, জেলা-বগুড়া।
উল্লিখিত আসামীদের বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক শামীমা আকতার বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেন।##
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.