সারোয়ার হোসাইন (প্রতিনিধি) শেরপুর।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ০৯ নং মরিচ পুরান ইউনিয়ন বজ্রপাতে মৃত্যু ওই লাশ কবর থেকে চুরি করতে এসে জনতার হাতে নূর ইসলাম নামে একজন আটক হয়েছে। উপজেলার মরিচপুরান ইউনিয়নের কোন্নগর রাজাখালপাড় এলাকায় এ ঘটনা ঘটে সোমবার (১২ আগস্ট) দিবাগত রাত বারোটার দিকে।
স্থানীয় সূত্র জানায়, (শনিবার ১০ আগস্ট) দুপুরে মাঠে ধানের ক্ষেতে কাজ করছিলেন সোহেল রানা। এসময় বৃষ্টি শুরু হয় একপর্যায়ে বেলা আড়াইটার দিকে বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই পড়ে যান সোহেল রানা। পরে গুরুতর আহত অবস্থায় সোহেল রানাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে ওই দিনই তাকে বাড়ির আঙিনায় দাফন করা হয়। সোমবার দিবাগত রাত বারোটার দিকে বাড়ি আঙিনায় থাকা ওই কবর থেকে লাশ চুরি করতে আসেন উত্তর কোন্নগর গ্রামের নূর ইসলাম।
এ সময় প্রতিবেশি হেলাল উদ্দিন বাইরে বের হলে কবর থেকে কাউকে পলিথিন সড়াতে দেখে চিৎকার দেন। এতে ওই ব্যক্তি দৌড়ে ঝোপের আড়াল হয়ে পাশে থাকা ভোগাই নদীতে আত্মগোপন করে। একই সময় মোকছেদুল নামে অপর একজন লাশ চুরি করতে আসা নূর ইসলামকে দেখে ফেলেন। ততক্ষণে এলাকাবাসী এক সাথে হয়ে যান এবং নূর ইসলামকে এলাকা বাসির কাছ থেকে বাঁচাতে ঘরে আটকে রাখেন। নূর ইসলাম উত্তর কোন্নগর গ্রামের কফিল উদ্দিনের ছেলে এবং এলাকায় চোর হিসেবে চিহ্নিত।
মরিচপুরান ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকৃত নূর ইসলামকে গ্রাম পুলিশের পাহারায় রাখা হয়েছে। তাকে আইনের আওতায় তুলে দেওয়া হবে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.