
খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম
খুলনার বটিয়াঘাটা উপজেলার ৭ নম্বর আমিরপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন বলেন, ফ্যাসিবাদী ও স্বৈরাচারী কর্মকাণ্ডের বিরুদ্ধে এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে তারা সর্বদা প্রস্তুত রয়েছেন।
তিনি বলেন, আমিরপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড, পাড়া-মহল্লায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে রাতভর পাহারা দিচ্ছেন। যাতে ইউনিয়নের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত থাকে।
তিনি আরও বলেন, গুম-খুনের মাস্টারমাইন্ড শেখ হাসিনাসহ আওয়ামী লীগের উচ্চপর্যায়ের অনেক নেতাকর্মী দেশের বাইরে অবস্থান করছেন। তবে তাদের রেখে যাওয়া সন্ত্রাসী বাহিনী দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনা করছে বলে তারা মনে করেন। জাতীয়তাবাদী দল বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে এসব অপতৎপরতা কঠোরভাবে প্রতিহত করবেন।
সভায় আরও বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সহসভাপতি আব্দুল ওয়াদুদ আকুঞ্জি ও মোহাম্মদ নাছির আকুঞ্জি। সহসাধারণ সম্পাদক মোহাম্মদ হাসানুর আকুঞ্জি ও অমিয় পাল, সাংগঠনিক সম্পাদক মো. শাহাবুদ্দিন শেখ এবং বিএনপি নেতা মোহাম্মদ মুজিবুর রহমান, মোহাম্মদ রফিক শেখ ও মো. আক্তার হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ডের সম্পাদক মোহাম্মদ বাসারাত শেখ, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ এনামুল শেখ, ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ আলী, ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি এনায়েত ঢালী, ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ মাহফুজুর শেখ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাফফর খান।
এছাড়া ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মুজিবুর রহমান, ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ আইয়ুব আলী, সাধারণ সম্পাদক আব্দুর রউফ শেখ ও সাংগঠনিক সম্পাদক মো. শাহিন শেখ এবং ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা আমিরপুর ইউনিয়নে শান্তিশৃঙ্খলা বজায় রাখা, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.