
সাইফুল ইসলাম, নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ মাসের সাজাপ্রাপ্ত জিআর পরোয়ানাভুক্ত এক আসামিসহ মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালীর পুলিশ সুপার টি. এম. মোশাররফ হোসেনের নির্দেশনায় এবং বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল বারীর সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন থানার এসআই (নিরস্ত্র) আবদুর রহমান, এএসআই মো. কবির হোসেন ও পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আব্দুর রাজ্জাকসহ সংশ্লিষ্ট ফোর্স।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন, ৬ মাসের সাজাপ্রাপ্ত জিআর পরোয়ানা নং ১০৭২/১৭ এর আসামি মো. মোস্তফা (রসুলপুর), জিআর পরোয়ানা নং ২০৪/২৪ এর আসামি আনোয়ার হোসেন (আমানউল্যাপুর), পুলিশ আইন ৩৪ ধারার আসামি এমদাদুল হক (লক্ষ্মীনারায়নপুর) এবং বেগমগঞ্জ মডেল থানার মাদক মামলা নং-১(৮)২৫ এর আসামি মো. তানভির হোসেন সৌরভ, মো. ইউসুফ মোল্লা, ফখরুল ইসলাম ও মো. সাইফুল ইসলাম।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত সকল আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বেগমগঞ্জ মডেল থানা পুলিশ জানায়, এলাকায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারি পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার আসামি গ্রেফতারের পাশাপাশি অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারেও পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।
[12/22/2025, 3:46 PM] +880 1613-992844: কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের ৮ দফা দাবীতে বক্লেড কর্মসূচি
সাইফুল ইসলাম, নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জের কৃষি কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা ৮ দফা দাবীতে ক্লাস বর্জন, পরীক্ষা বর্জন, অবস্থান কর্মসূচীর অংশ হিসেবে ২ ঘন্টা ব্যাপি রোড বক্লেড কর্মসূচি পালন করেছে।
সোমবার (২২ই ডিসেম্বর) বেগমগঞ্জের চৌরাস্থায় এই কর্মসূচি পালন করে ডিপ্লোমা শিক্ষার্থীরা।
এসময় আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, গত ৯ মাস আগে শিক্ষার্থীরা কৃষি উপদেষ্টা লেপটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর চৌধুরীর সাথে আমাদের প্রতিনিধিদল সাক্ষাৎ করেন, এসময় কৃষি মন্ত্রনালয়ের সচীব ড. মোঃ এমদাদ উল্লা মিলন সহ আরে উচ্চ পদযস্ত নেতৃবন্দু উপস্থিতে দাবী গুলো মেনে নেওয়ার আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের শ্রেনী কক্ষে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়ার পর দীর্ঘ ৯ মাস অতিবাহিত হওয়ার পর ও তাদের দাবী গুলো মেনে নেওয়া হয়নি। তাই তারা সারাদেশের ২৫ টি জেলার ন্যায় নোয়াখালীতে ও আন্দোলনে নামে। এসময় শিক্ষার্থীরা হাশিয়ারী দিয়ে বলেন, স্বতন্ত্র প্রতিষ্ঠান স্থাপন, শিক্ষার মান বৃদ্ধি, শিক্ষক নিয়োগ, পরীক্ষা, চাকরির গ্রেড, ইন্টানি ভাতা, ফাউন্ডেশন ট্রেনিং, উচ্চ শিক্ষা প্রবেশগমন ও বিবিদ দাবী যদি আজকে সন্ধ্যার ভিতরে যদি প্রজ্ঞাপন জারি করে আমাদের দাবী গুলো মেনে নেওয়া না হয় তাহলে আগামীকাল থেকে আরো কঠিন আন্দোলন নামবে শিক্ষার্থীরা। পরে স্থানীয় প্রশাসন উচ্চ পর্যায়ে বিষয়টি অবহিত করার আশ্বাস দিলে তারা ২ ঘন্টার বক্লেড কর্মসূচি সাময়িক ভাবে স্থগিত ঘোষনা করে।
এসময় চারদিকে শতশত যানবহন আটকা পড়ে। অসংখ্য যাত্রী ভোগান্তিতে পড়ে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.