-বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু
বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান সমূহের বিশেষ করে নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত হয়েছে। ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি'র ফলাফলে তার প্রতিফলন ঘটেছে বলে মন্তব্য করেন অভিভাবক ঐক্য ফোরাম বাংলাদেশ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু ।
রবিবার ২৬ অক্টোবর ঢাকা ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্যাব) এ বেলা ১১.০০ ঘটিকা অভিভাবক ঐক্য ফোরাম বাংলাদেশ এর উদ্যোগে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
শিক্ষার্থীর স্বার্থ রক্ষাকারী সংগঠন অভিভাবক ঐক্য ফোরাম এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শিক্ষাক্ষেত্রে কতিপয় অসংগতি নিরসন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে গভর্নিং বডি/ম্যানেজিং কমিটির নির্বাচন-২০২৫ প্রসঙ্গে বলতে গিয়ে বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু বলেন ,বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান সমূহের বিশেষ করে নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত হয়েছে। ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি'র ফলাফলে তার প্রতিফলন ঘটেছে। তড়িঘড়ি করে ২০১২ সালের শিক্ষাক্রম চালু করলেও দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জবাবদিহিতার অভাবে চলছে স্বেচ্ছাচারিতা। ইতিপূর্বে আমরা সংবাদ সম্মেলনকরে "শিক্ষা খাতের উন্নয়নে অন্তরায় দূরিকরণে" মাননীয় শিক্ষা উপদেষ্টার নিকট সরাসরি স্মারক লিপি হস্তান্তর করে শিক্ষা প্রতিষ্ঠানে শক্তিশালী জবাবদিহিতামূলক মনিটরিং সেল গঠন করে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক কর্মকান্ড ও অনিয়ম-দূর্নীতি রোধে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণে অনুরোধ জানালেও এখন পর্যন্ত তার কোন প্রতিফলন ঘটেনি।
সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সেলিম মিয়া, বলেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, বেসরকারি মাধ্যমিক-১ শাখা হতে ১৮ নভেম্বর ২০২৪ইং এক প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রবিধান-২০২৪ এর প্রবিধি ৬৪ এর আওতায় এডহক কমিটি গঠন পূর্বক উক্ত এডহক কমিটি কর্তৃক আগামী ৬ (ছয়) মাসের মধ্যে নিয়মিত কমিটি গঠন করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড সমূহকে অনুরোধ করা হয়েছে।
তিনি বলেন,শিক্ষা মন্ত্রণালয় জারিকৃত উক্ত প্রজ্ঞাপনে সারা দেশের শিক্ষার্থীর অভিভাবকবৃন্দ আশান্বিত হয়েছিলাম। সম্প্রতি সে আশা ধুলোয় লুষ্ঠিত হতে চলেছে। শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচনের মাধ্যমে ম্যানেজিং কমিটি/ গভর্নিং বডি না থাকায় শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন রাহুগ্রস্ত হয়ে পড়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্মত পড়াশুনা হচ্ছে না। অধিকাংশ শিক্ষক শ্রেণি কক্ষে যথাযথ পাঠদান না করে কোচিং
নির্ভর হয়েছে। পতিত ফ্যাসিষ্ট সরকারের আমলে নিয়োগকৃত অযোগ্য ও অদক্ষ শিক্ষকরা মাথাচাড়া দিয়ে উঠেছে। শিক্ষকদের মধ্যে চলছে আন্তঃ কোন্দল ও দলাদলি। শিক্ষা প্রতিষ্ঠানে এডহক কমিটিতে আমলাতন্ত্র জেঁকে বসেছে যারা নির্বাচন চায় না। বর্তমান এডহক কমিটি পূর্বের পতিত সরকারের আমলের ন্যায় একইভাবে অনিয়ম-দুর্নীতি, স্বেচ্ছাচারিতা চালিয়ে যাচ্ছে। এরা জবাবদিহিতা কিংবা শিক্ষার গুণগত মানের কোন তোয়াক্কা করছে না। এডহক কমিটির মেয়াদ উত্তীর্ণের পরেও জোর জবরদস্তি করে বহাল তবিয়তে রয়েছে। উল্লেখ্য শিক্ষা মন্ত্রণালয়ের নিকটবর্তী রাজধানীর স্বনামধন্য দুটি শিক্ষা প্রতিষ্ঠান ২০২৫ সালে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবং ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর্যায় ঘটেছে।
তিনি আরো বলেন,এই প্রতিষ্ঠান দুটিতে এডহক কমিটির সভাপতিগণ বিগত দিনে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনে শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধের নীতিমালা এবং শিক্ষার্থীর টিউশন ফি নীতিমালা বাস্তবায়নের কোন পদক্ষেপ গ্রহণ করেনি কিংবা উদ্যোগ নেয়নি। এতে অভিভাবক ও শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত।এ অবস্থায় শিক্ষা ক্ষেত্রে অনিয়ম দুর্নীতি রোধে ক্ষেত্র তৈরী করতে মেয়াদ উত্তীর্ণ এডহক কমিটি বাতিল করে জেলা প্রশাসককে দায়িত্ব দিয়ে পূর্ব ঘোষিত তারিখে অর্থাৎ ৩০ নভেম্বর-২০২৫ এর মধ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি/ গভর্নিং বডি নির্বাচন করার জোর দাবি জানাচ্ছি। বর্তমান নিরপেক্ষ ও অর্ন্তবর্তী সরকারের অধীনে সারা দেশের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে তথা স্কুল, কলেজ, মাদ্রাসায় বার্ষিক পরীক্ষার আগে/ চলাকালীন সময়ে শুক্র শনিবার ছুটির দিনে নির্বাচন আয়োজন করলে শিক্ষা প্রতিষ্ঠান সমূহে শিক্ষার্থীর পাঠদানে/ পরীক্ষায় কোন প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনেও বিঘ্ন ঘটবে না।
তিনি বলেন,বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি পদে মনোনয়নের পরিবর্তে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের সকল অভিভাবক, শিক্ষক, কর্মচারীদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচনের ব্যবস্থা করার জন্যও জোর দাবি জানাচ্ছি।অভিভাবক ঐক্য ফোরাম এর নেতৃবৃন্দ অচিরেই এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিব, শিক্ষা বোর্ড চেয়ারম্যান এর নিকট স্মারক লিপি প্রদান করবেন। এই বিষয়ে শিক্ষা সচিব এর সাথেও সাক্ষাৎ করেন।
উক্ত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন অভিভাবক ঐক্য ফোরাম বাংলাদেশ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু , লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ সেলিম মিয়া, সাধারণ সম্পাদক, অভিভাবক ঐক্য ফোরাম বাংলাদেশ,আসাদুজ্জামান মানিক, অভিভাবক।,আইডিয়াল স্কুল এন্ড কলেজের আসাদুজ্জামান মানিক, অভিভাবক।মোহাম্মদ আলী, অভিভাবক, ভিকারুন্নেসা নুন স্কুল এন্ড কলেজ ও অন্যান্য অভিভাবক উপস্থিত ছিলেন।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.