হাফিজুর রহমান(বিশেষ)প্রতিনিধি
সাতক্ষীরায় জামায়তের আমীর ড.শফিকুর রহমান বলেছেন,বাংলাদেশ সম্প্রদায়িক সম্প্রতি অনন্য দেশ।আমরা এমন এক বাংলাদেশ চাই,যেখানে ধর্মীয় কোন উপসানালয় পাহারা দেওয়া লাগবেনা।তবে তিনি দেশবাসীকে সতর্ক করে বলেন,সম্প্রতির এই বাংলাদেশের সুন্দর বাগানে মাঝে মাঝে ভুতুম পেঁচা ঢুঁকে পড়ে।বাংলার সুন্দর আকাশে শুকুনের ও দৃষ্টি পড়ে।
তিনি শনিবার (৩০ নভেম্বর)দুপুরে সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জামায়তের কর্মী সম্নেলনে প্রধান অতিথির বক্তব্য এই সব কথা বলেন।
তিনি আরও বলেন,আমরা এমন বাংলাদেশ চাই,মানুষের কর্ম দেখে মর্যাদা দেওয়া হবে না।মানুষকে সর্বশ্রেষ্ঠ জীব হিসাবে মর্যাদা দেওয়া হবে।জামায়তের আমীর বলেন,চব্বিশের বিজয় এমনিতে আসেনি।২০০৬ সালের ২৮শে অক্টোবর দিনের বেলায় লগি-বৈঠা দিয়ে আদম হত্যায় মেতে উঠেছিল।মানুষের মরদেহের উপর তারা লাফিয়েছিল।
আওয়ামীলীগ ক্ষমতায় যাওয়ার পর থেকে তারা রক্তের হলি খেলায় মেতেছিল।তারা পিলখানার হত্যাকান্ড ঘটিয়েছে এবং বিচারের নামে জামায়তের নেতৃবৃন্দদের কে হত্যা করেছে।যারা এর প্রতিবাদ করেছে তাদেরকে নির্বিচারে হত্যা করেছে।দেশের সবচেয়ে সাতক্ষীরায় বেশি হত্যাকান্ড চালিয়েছে বলে তিনি উল্লেখ করেন।
জেলা জামায়তের আমীর অধ্যাপক শহিদুল ইসলাম মুকুল এর সভাপতিত্বে কর্মী সম্নেলনে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.