
সরকার মাজহারুল ইসলাম, গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কালিয়াকৈরের আয়োজনে পারিবারিক স্বাস্থ্য কার্ড বিতরণ ও মাত্র এক টাকার বিনিময়ে ব্যতিক্রমী এ স্বাস্থ্যসেবার শুভ উদ্বোধন করেন । বৃহস্পতিবার উপজেলা মিলনাতয়নে (২১ শে আগষ্ট) বেলা সাড়ে ১১টায় বিআরডিবি এ সেবা কার্যক্রমের প্রধান অতিথি মোহাম্মদ লুৎফর রহমান , উপপরিচালক,বিআরডিবি ,গাজীপুর উদ্বোধন করেন । কাউছার আহম্মেদ , উপজেলা নির্বাহী অফিসার , কালিয়াকৈর এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ মোফাজ্জল হোসেন , চেয়ারম্যান কালিয়াকৈর ইউসিসিএ লিঃ , বিআরডিবি, ব্রজেন্দ্র নাথ রায় (হ্দয়) ,ব্যবস্থাপনা পরিচালক চন্দ্রা স্কয়ার হাসপাতাল এন্ড ডিজিটাল ডায়াগনষ্টিক ল্যাব, চন্দ্রা,কালিয়াকৈর, মোঃ জিয়াউর রহমান (জিয়া) , উপ পরিচালন স্কয়ার হাসপাতাল, মোহাম্মদ সুমন মোল্লা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কালিয়াকৈর, মোঃ এমারত হোসেন , সভাপতি কালিয়াকৈর মডেল প্রেস ক্লাব প্রমুখ। স্বাস্থ্যসেবা কার্যক্রমে দেখা যায়, রেজিস্ট্রেশন করে তিনশত পঞ্চাশ টাকা দিয়ে একটি কার্ড সংগ্রহণ করলে ৩৬৫দিনে একটি পরিবারের সকলেই ফ্রি চিকিৎসা নিতে পারবে । বিশেষজ্ঞ ডাক্টার দেখালে লাগবে দুইশত থেকে তিনশত টাকা যে কোন প্রকারের টেস্ট করালে পঁচিশ পারসেট দিলেই মিলবে সেবা। উপকারভোগী এক টাকা দিয়ে চিকিৎসাসেবা নিচ্ছেন নানা শ্রেণি-পেশার মানুষ। তাদের মধ্যে রয়েছে গ্রামের দরিদ্র জনগোষ্টি। বর্তমানে চড়া মূল্যের বাজারে একশ টাকা কিংবা পাঁচশত টাকা দিয়েও আশানুরূপ চিকিৎসাসেবা পাওয়া যায় না। সেখানে এক টাকায় মিলছে চন্দ্রা স্কয়ার হাসপাতাল এন্ড ডিজিটাল ডায়াগনষ্টিক ল্যাব চিকিৎসাসেবা। রোগী দেখছেন এমবিবিএস পাস করা চিকিৎসক। সময় নিয়ে রোগীর সমস্যা ও অসুবিধার বিবরণ জেনে ব্যবস্থাপত্রের পাশাপাশি পরামর্শও দিচ্ছেন তারা। এমন সেবা পাওয়ার আশায় খুশি উপজেলার বিভিন্ন গ্রামের প্রান্তিক মানুষ। চন্দ্রা স্কয়ার হাসপাতাল এন্ড ডিজিটাল ডায়াগনষ্টিক ল্যাব এর ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘স্বাস্থ্য সুরক্ষায় গ্রামীণ জনগণের সেবা নিশ্চিত করার চেষ্টা করছে তারা। উপজেলার প্রান্তিক জনপদে মানুষের স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে উপজেলা পল্লী উন্নয়ন কর্তকর্তা ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগীতা চেয়ে কার্যক্রমের সম্পাপ্তি ঘোষনা করেন।’
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.