জেলা সংবাদদাতা, নোয়াখালী
বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্রমিক সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চৌমুহনী শহর শাখার কর্মী সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুমায় চৌমুহনী উৎসব কমিউনিটি সেন্টারে সংগঠনের চৌমুহনী শহর শাখার সভাপতি অলি উল্যাহ ইয়াছিন এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সামছুদ্দিন রাজু এর সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ- সাধারণ সম্পাদক লুৎফুর রহমান
বিশেষ মেহমান হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা শাখার সেক্রেটারি ও বেগমগঞ্জ উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিন।
বক্তব্য রাখেন, শ্রমিক কল্যাণ এর জেলা সভাপতি এডভোকেট জহিরুল আলম।
নোয়াখালী জেলা শাখার উপদেষ্টা, চৌমুহনী শাখার বিশিষ্ট ব্যবসায়ী নাসিমুল গনি চৌধুরী মহল।
জামায়াতে ইসলামী চৌমুহনী শাখার আমীর মোঃ জসীম উদ্দিন।
জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মেজবাহ উদ্দিন ভূঁইয়া,
শাহ মিজানুল হক মামুন, নুর ইসলাম,
চৌমুহনী শাখার উপদেষ্টা এডভোকেট মিজানুর রহমান, চৌমুহনী শহর শাখার সাবেক সভাপতি মোফাফ্ফার হোসাইন নাসিম।
আরো উপস্থিত ছিলেন শহর শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.