
নিউজ ডেক্স ঃ
হযরত শাহ কবির (রঃ)বাংলাদেশ বাউল সমিতির, ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন শাহ্ মোঃ পাগল মনির ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ মঞ্জুর দেওয়ান সহ সভাপতি হলেন বাউল জহির পাগলা ।বাউল জহির পাগলা কালিয়াকৈর উপজেলার
সাংবাদিক মঈন দেওয়ানের বন্ধু এবং কালিয়াকৈরে অতিসুপরিচিত ।
গায়ক মোঃ জহিরুল ইসলামের (জহির পাগলা) প্রতিভার স্বীকৃতি স্বরূপ, হযরত শাহ কবীর (র:)বাংলাদেশ বাউল সমিতিতে সহ সভাপতি পদে নির্বাচিত করা হয়েছে।
ব্রাহ্মণবাড়ীয়া, কসবার ছেলে
বাংলাদেশের একজন স্বনামধন্য বাউল শিল্পী. বাউল জহিরুল ইসলাম (জহির পাগলা), ছোট বেলা থেকেই গানের জগতে বিচরন করেন।সারা বাংলাদেশ ঘুরে ঘুরে গানের তালিম আয়ত্ব করতে থাকেন। ছোট ছোট অনুষ্ঠানে, বিভিন্ন মাজারে এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে গান গেয়ে, মানুষের কাছে পরিচিতি লাভ করতে থাকেন এই গুনী শিল্পী।
বর্তমানে তিনি গাজীপুর এবং ঢাকা ও বাংলাদেশের বিভিন্ন অনুষ্ঠানে বাউলগান গেয়ে বেড়াচ্ছেন এবং তার নিজ এলাকাতেই বসবাস করছেন।
সংগীত প্রেমী জহির পাগলা, দেশের শ্রেষ্ঠ বাউল শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে,কঠিন অধ্যাবসায়ে নিমগ্ন আছেন।
আপাতত তিনি সহ সভাপতি পদে ভুষিত হতে পেরে অনেক খুশি এবং অনুপ্রানিত হয়েছেন।বাউল শিল্পী জহির পাগলাকে সহ-সভাপতি নির্বাচিত করায় হযরত শাহ কবির (রঃ)বাংলাদেশ বাউল সমিতির, সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল সদস্যের কাছে জহির পাগলার বন্ধু হিসাবে সাংবাদিক মঈন দেওয়ান কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং সকলকে ধন্যবাদ ও অভিনন্দন শুভেচ্ছা জানিয়েছেন ।এই প্রতিভাবান উদিয়মান শিল্পীর জন্য উজ্জল ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন ।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.