
মোঃ শরীফুল ইসলাম, জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় থানা পুলিশের অভিযানে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ বিকেল আনুমানিক ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় বাঞ্ছারামপুর থানাধীন ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ফতেহপুর এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ ওই দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—
১) মোঃ আব্বাস মিয়া (৫৪), পিতা- মোঃ হানিফ মিয়া, মাতা- খুসবাহার বেগম, সাং- গোপীনাথপুর, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
২) পেয়ারা বেগম (৫০), স্বামী- রফিক মিয়া, পিতা- মৃত ভুদি মিয়া, মাতা- রাবেয়া বেগম, সাং- মনি অন্দ, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধারকৃত ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।
এ ঘটনায় বাঞ্ছারামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ আরও জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.