
রহিদুল ইসলাম, রাজশাহীঃ
রাজশাহীতে বাড়ছে সবজি
চাষ, সবজি চাষে লাভবান হওয়ায় কৃষকরা বাড়তি জমিতেও করছেন সবজি চাষ। । বর্তমান খরিদ-২ মৌসুমে জেলার ৯টি উপজেbলায় _কম_ বেশি বিভিন্ন ধরণের সবজি চাষ করে আসছেন কৃষকরা। বেগুন, শসা, লাউ, পটল, ঁঢেড়স,করলাই মুলত চলতি মৌসুমের সবজি চাষ। আবহাওয়া অনুকূলে না থাকায় ফসলের ফলন কিছুটা হ্রাস পেলেও বাজারে সবজির দাম ভালো পাওয়ায় লাভবান হচ্ছে কৃষকরা। আর এতে করে রাজশাহীতে বাড়ছে বিভিন্ন ধরনের সবজি চাষাবাদ।
রাজশাহী আঞ্চলিক কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি খরিদ-২ মৌসুমে রাজশাহী জেলাতে ৪ হাজার ৭শত ৮২ হেক্টর জমিতে বিভিন্ন ধরনের সবজি চাষ হচ্ছে। যা গতবারের একই মৌসুমে সবজি চাষ ছিলো, ৩ হাজার ৮শত ৯০ হেক্টর জমিতে। হিসাব করলে দেখা যায় ৮শ ৯২ হেক্টর জমিতে বেড়েছে সবজি চাষ।
জানাগেছে, রাজশাহীর ৯টি উপজেলার মধ্যে পবা, মোহনপুর, বাগমারা, পুঠিয়া চারঘাট, বাঘা ও দুর্পাপুরে সবজি চাষ বেশি হয়। এর মধ্যে দুর্গাপুর উপজেলায় করোলা চাষে অন্যতম। গত কয়েক বছর ধরে বিভিন্ন ধরণের সবজি চাষে কৃষকরা লাভবান হওয়ায় তারা ঝুঁকছেন সবজি চাষে । বর্তমানে প্রতি মণ করোলা পাইকারী বিক্রি হচ্ছে ১ হাজার ৭’শ থেকে ১ হাজার ৮’শ টাকায়। এতে খরচের তুলোনায় লাভ বেশি হওয়ায় করোলা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের।
দুর্গাপুর উপজেলার বাদলইল গ্রামের কৃষক কালাম জানান, এক বিঘা জমিতে করোলা চাষে খরচের তুলোনায় লাভ অনেক বেশি। আর এবার তো করোলার দাম অনেক বেশি দুই হাজার টাকা পর্যন্ত প্রতি চল্লিশ কেজি(এক মণ) করোলা বিক্রি হয়েছে।
ওই কৃষক আরো জানান, এক বিঘা জমিতে মাচা দিতে প্রথমে খরচ হবে ১০-১১ হাজার টাকা। এটাই সর্বোচ্চ খরচ। এর পরে আর তেমন বেশি খরচ নাই। হালকা কিটনাশক প্রয়োগ ও সার দিতে হয়। তিনি আরো বলেন, সব কিছু ঠিকঠাক ভাবে ফসল উৎপাদন হলে প্রতি বিঘায় প্রতি চালানে বা ৭দিন পর পর ওই জমি হতে ৮-১০ মণ করোলা আমদানি হয়। বর্তমান করোলার যে বাজার তাতে করে প্রতি বিঘা জমিতে করোলা বিক্রি হবে ৭০ থেকে ৮০ হাজার টাকার মত। খরচ সর্বোচ্চ মাচা, কিটনাশক ও সার প্রয়োগে হবে ২০ হাজার টাকার ভেতরে। এর বেশি নয়। যার কারনে আমরা এই স্বল্প সময়ের ফসলে বেশি লাভবান হওয়ায় আগের তুলোনায় বেশি চাষাবাদ করছি।
একই উপজেলার কিসমত গনকৈড় গ্রামের আফজাল জানান, গত কয়েক বছরে সবজি চাষে কৃষকরা লাভবান হচ্ছে। তাই আমরা আগের তুলোনায় এখন বেশি সবজি চাষ করছি। আর বিশেষ করে আমাদের এলাকায় লাউ ও করোলা চাষ বেশি হচ্ছে। এর মধ্যে করোলা চাষ বেশি। তিনমাসের মধ্যে এক বিঘা জমিতে হতে ৫০ থেকে ৬০ হাজার টাকা সবজি চাষে বা করোলা চাষে লাভ হওয়া মানেই তো খরচের তুলোনায় তিনগুন লাভ। তিনি আরো বলেন, কয়েক বছর আগে সবজি চাষে ব্যাপক লোকসান হয়েছে। করোলা ও লাউ নদীতে ফেলে দিয়েছি। আর এখন পাড়া মহল্লায় এসে পাইকারি ক্রয় করে নিয়ে যাচ্ছে পাইকাররা। সবজি চাষে লাভ হওয়ার আমি সহ সকল কৃষক ভালো আছে বলে আমি মনে করি।
দুর্গাপুর উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, দুর্গাপুরে চলতি খরিদ-২ মৌসুমে ১ হাজার ১শ ২৫ হেক্টর জমিতে সবজি চাষ হচ্ছে। যা গতবারের একই সময়ের মৌসুমে সবজি চাষ ছিলো ১ হাজার ১০ হেক্টর জমিতে। সবজি চাষ বেড়েছে ১শ ১৫ হেক্টর জমিতে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.