ওমর ফারুক আহম্মদ (নেত্রকোনা জেলা প্রতিনিধি) :
নেত্রকোনার বারহাট্টায় জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা-২০২৩ এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১৭ সেপ্টম্বর) উপজেলা পরিষদ হল রুমে এই আলোচনা সভার আয়োজন আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এমপি এবং মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নেত্রকোনা জেলা পরিষদের চেয়ারম্যান অসিত সরকার সজল,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী সাখাওয়াত হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন আজাদ,মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার শায়েলা, উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাহিদ হাসান রুবেল, বারহাট্টা থানার অফিসার ইন চার্জ খোকন কুমার সাহা সহ প্রমুখ।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.