ওমর ফারুক আহম্মদ (নেত্রকোণা জেলা প্রতিনিধি) :
নেত্রকোণা বারহাট্টা উপজেলা ইসলামপুর বাড়ির পাশে বাঁশঝাড়ের গর্তে মিলল সাপের ৪২টি ডিম; এ নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার ইসলামপুর গ্রামের মজনু মিয়ার বাড়ির পাশে বাঁশঝাড়ে এসব ডিম মিলেছে বলে জানিয়েছেন নেত্রকোণা বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ছায়েদুল ইসলাম।
মজনু মিয়ার প্রতিবেশী মিলন মিয়া সাংবাদিকদের বলেন, বাঁশঝাড়টি যে জঙ্গলে সেখানে প্রায়ই সাপের দেখা মিলে। সকালে ছেলেমেয়েরা জঙ্গলের পাশে খেলতে গিয়ে কয়েকটি বড় বড় ডিম দেখতে পায়।তখন বাড়ি ও আশপাশের লোকজন সেগুলোকে সাপের ডিম ভেবে স্থানীয় এক ওঝাকে খবর দেয়। তিনি এসে মাটি খুঁড়ে ৪২টি ডিম বের করেন। তবে সাপের দেখা মেলেনি। ডিমগুলো সেখানেই আছে। লোকজন ভয়ে সেখানে যাচ্ছেন না বলে জানান মজনু মিয়া।তবে ডিমগুলো নষ্ট না করার পরামর্শ দিয়ে বনবিভাগের কর্মকর্তা ছায়েদুল বলেন, “সেগুলো যেখানে আছে সেভাবেই থাকবে। মানুষ যাতে আতঙ্কগ্রস্ত না হয় এ কারণে আমরা ঘটনাস্থলে লোক পাঠাচ্ছি।”
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.