
মোতাহার হোসেন স্টাফ রিপোর্টার
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারোমারী মিশনে আগামী ২৯-৩০ অক্টোবর আয়োজিত ফাতেমা রাণীর তীর্থোৎসবের প্রস্তুতিমূলক কার্যক্রম পরিদর্শন করেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন। এ সময় উপস্থিত ছিলেন ফাদার তরুন বানোয়ারী, সিস্টার অ্যাগনেস এবং উপজেলা নির্বাহী অফিসার, নালিতাবাড়ী, জনাব মো: আব্দুল মালেক, অফিসার ইন চার্জ, নালিতাবাড়ী জনাব মোহাম্মদ আশরাফুজ্জামান, প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা, নালিতাবাড়ী জনাব মোঃ শহিদুজ্জামানসহ অন্যান্যরা।
পরিদর্শনকালে তিনি তীর্থোৎসব সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে আয়োজনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি ও প্রয়োজনীয় ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তীর্থযাত্রীদের নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা এবং সার্বিক সহযোগিতা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্যপূর্ণ সহাবস্থানের ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে ফাতেমা রাণীর তীর্থোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন হোক—এ প্রত্যাশা জেলা প্রশাসন, শেরপুরের।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.