
রহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার, রাজশাহীঃ
বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফা ৪৮ ঘন্টা অবরোধের শেষদিনে জেলা শহরসহ কোথাও তেমন কোন অবরোধকারীদের খবর পাওয়া যায় নি। তবে রাজশাহী মহানগরীর প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে ছাত্রশিবির কর্মীরা ঝটিকা মিছিল বের করায়
ছাত্রশিবির ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এক পয্যায়ে ছাত্রলীগের ধাওয়া খেয়ে শিবির কর্মীরা পালিয়ে যায়।
আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে
এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে নগরীর মতিহার থানা পুলিশ উপস্থিত হলে পরিস্থিতি স্বাভাবিক হয় । ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
রাজশাহী নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন জানান, দুপুর আড়াইটার দিকে অবরোধের সমর্থনে ছাত্রশিবিরের নেতাকর্মীরা একটি ঝুটিকা মিছিল বের করে। এসময় ছাত্রলীগের নেতৃবৃন্দ তাদের ধাওয়া করে। এতে ছাত্রশিবির ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ শুরু হয়। এক পর্যায়ে ছাত্রলীগের ধাওয়া খেয়ে ছাত্রশিবিরের মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।
খবর পেয়ে মতিহার থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়াও ছাত্রশিবিরের নেতাকর্মীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। ঘটনার পর ওই এলাকায় পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে অপ্রিতিকর ঘটনা এড়াতে পুলিশের পাশাপাশি পরে সেখানে মহানগর আওয়ামী লীগ ও রুয়েট ছাত্রলীগের নেতৃবৃন্দ অবস্থান নিয়েছে বলে জানা গেছে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.