
রহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার, রাজশাহীঃ
বিএনপি জামায়াতের তৃতীয় দফা ডাকা ৪৮ ঘন্টা অবরোধের প্রতিবাদে শান্তি মিছিল ও সমাবেশ করেছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পুঠিয়া-দুর্গাপুরের সাবেক সফল সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল ওয়াদুদ দারা।
তিনি আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে, সন্ত্রাস, নৈরাজ্য, হরতাল, অবরোধের বিরূদ্ধে গণসচেতনতা তৈরির লক্ষে শান্তি মিছিল ও সমাবেশ করেন।
সমাবেশের আগে বিপুল সংখ্যক আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মিদের নিয়ে বানেশ্বর বাজারে শান্তি মিছিল করেন।
শান্তি মিছিলটি বানেশ্বর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা অাওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অাব্দুল ওয়াদুদ দারা।
তিনি বলেন, বিএনপি জামায়াত হরতাল অবরোধ দিয়ে কোনো লাভ হবে না। বাংলার আপামরজনসাধারণ তাদের হরতাল অবরোধ প্রত্যাখ্যান করেছেন। এদেশের মানুষ আর আগুন সন্ত্রাস, নৈরাজ্যকারীদের সাথে নেই। আর জ্বালাও পোড়াও রাজনৈতিক দলকে বিশ্বাস করে না।
বিএনপি জামায়াতের সমোচনা করে দারা আরও বলেন, আওয়ামীলীগ তথা জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ণ দেখে তারা পাগল হয়ে গেছে। তারা রাতে ঘুমাতে পারে না। চিন্তা করে কি করে আওয়ামীলীগ দেশের এতো উন্নয়ণ করলো। আমরা তো এদেশের মানুষকে বিদ্যুতের বদলে খাম্বা ছাড়া কিছুই দিতে পারি নি।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা অাওয়ামী লীগের সহসভাপতি এসএম একরামুল হক, সাংগঠনিক সম্পাদক এ্যাড আব্দুস সামাদ মোল্লা, উপ দপ্তর সম্পাদক আব্দুল মান্নান, সদস্য গোলাম ফারুক, রবিউল ইসলাম রবি, জেলা যুবলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম মিঠু, জেলা মৎস্য জীবীলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নয়ন, উপজেলা ওলামা লীগের সভাপতি ইন্তাজ আলী, দুর্গাপুর উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি রোকনুজ্জামান রোকন, বানেশ্বর ইউনিয়ন অাওয়ামী লীগের সভাপতি আলীউজ্জামান মন্টু, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, পুঠিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জাহাঙ্গীর আলম জুয়েল, ভাল্লুকগাছি ইউনিয়ন অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুম পারভেজ, ঝালুকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকবর আলী, দুর্গাপুর উপজেলার মাড়িয়া ইউনিয়ন অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সম্রাট, দুর্গাপুর পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শরিফুজ্জামান শরিফ, ঝালুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার আলী, স্থানীয় যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দরা।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.