নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের নতুন সম্ভাবনা উন্মোচনে উত্তরার বিজিএমইএ কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে চালু হলো ‘বিজিএমইএ জাপান ডেস্ক’। আজ বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) এক বিশেষ অনুষ্ঠানে ফিতা কেটে এই ডেক্সটির শুভ উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি।
অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের সভাপতিত্বে আয়োজিত সভায় জাপান দূতাবাস, জেট্রো (JETRO), ঢাকা শো-কু-কাই, টয়োটা সুশো, টেইজিন ফ্রন্টিয়ার, মারুবেনি, ইতোচু কর্পোরেশন ও জেবিসিসিআই (JBCCI)-এর শীর্ষ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি বলেন, নতুন এই ডেস্ক দুই দেশের বাণিজ্যকে আরও গতিশীল করবে। এ সময় তিনি টেকসই প্রবৃদ্ধির জন্য বাংলাদেশের রপ্তানি পণ্য বৈচিত্র্যকরণের ওপর জোর দেন।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, একক বাজারের ওপর নির্ভরতা কমাতে পণ্য ও বাজার বহুমুখীকরণে জোর দিচ্ছে বিজিএমইএ। জাপানের বাজার অত্যন্ত সম্ভাবনাময় হলেও স্বল্পতম সময়ে পণ্য সরবরাহ বা 'লিড টাইম' চ্যালেঞ্জ মোকাবিলা করা জরুরি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বিজিএমইএ-এর সহ-সভাপতি (অর্থ) মিজানুর রহমান বাংলাদেশী পোশাক উদ্যোক্তা ও মার্চেন্ডাইজিং কর্মকর্তাদের জন্য জাপানের ভ্রমণ ভিসা সহজ করার অনুরোধ জানান। সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান বাংলাদেশের পোশাক খাতের নিরাপদ কর্মপরিবেশ ও কমপ্লায়েন্সের কথা তুলে ধরেন।
এই অনুষ্ঠানে উভয় দেশের শীর্ষ প্রতিনিধিরা অংশ নেন:
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.