মিথুন কর্মকার স্টাফ রিপোর্টার বরগুনা
বরগুনার তালতলীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন এক তরুণী। সোমবার (১১ ডিসেম্বর) দুপুর ১টা থেকে উপজেলার বড়বগী ইউনিয়নের তালুকদারপাড়া ৩নং ওয়ার্ডে প্রেমিক আল মামুনের বাড়িতে অবস্থান নিয়েছেন তিনি। প্রেমিক আল মামুন একই এলাকার আমির হোসেনের ছেলে। এ ঘটনার পর প্রেমিক মামুন বাড়ি থেকে পালিয়েছেন।
ভুক্তভোগী তরুণী জানান, আট বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। প্রেমের ফাঁদে ফেলে আল মামুন তাকে একাধিকবার ধর্ষণ করেছেন। সম্প্রতি গোপনে আল মামুন বিয়ে করার কথা শুনে বাধ্য হয়েই প্রেমিকের বাড়িতে গিয়ে তিনি অনশন শুরু করেছেন। দুই দিন আগে প্রেমিক আল মামুন বিয়ে করার আশ্বাস দিলেও এখন সেই সম্পর্ক অস্বীকার করছে প্রেমিক। তার পরিবারও এই সম্পর্ক মানতে নারাজ।
এদিকে প্রেমিক আল মামুন পলাতক থাকায় বক্তব্য পাওয়া যায়নি। তবে তার বাবা বলেন, এ সম্পর্কে আমি কিছু জানি না। স্থানীয়রা এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এলাকার কমবেশি সব মানুষই তাদের প্রেমের বিষয়ে অবগত আছে।
ভুক্তভোগী ওই তরুণী বলেন, বারবার বিয়ের আশ্বাস দিয়ে আমাকে একাধিকবার ব্যবহার
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.