
সাইফুল ইসলাম
উপজেলা সংবাদদাতা বেগমগঞ্জ নোয়াখালী।
নোয়াখালীর বেগমগঞ্জের রাজগন্জ বাজার বনিক সমিতি নির্বাচনে সভাপতি মহিন উদ্দিন সেক্রেটারি তাহরিম আহমেদ নির্বাচিত
গতকাল সকাল ৮ টা থেকে ৪টা পর্যন্ত রাজগঞ্জ ইউনিয়নের রাজগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন-২০২৪ এর ভোট গ্রহণ হয়। ভোটার ও প্রার্থী বেশি হওয়া ফলাফল ঘোষনা করতে মধ্য রাত হয়ে যায়।
বেগমগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, নুর হোসেন মাসুদ ও রাজগঞ্জ ইউপি চেয়ারম্যান ও প্রধান নির্বাচন কমিশনার মাহফুজুর রহমান সেলিমের সার্বিক তত্ত্বাবধায়নে ৫৮৫ ভোটারের শতভাগ উপস্থিতিতে ভোট গ্রহণ সম্পন্ন হয়, এতে ২১ পদে ৪৬ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করেন, তার মধ্যে ২ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন, বাকি ১৯ পদে তুমূল প্রতিদ্বন্দ্বীতা করে সভাপতি পদে নির্বাচিত হন মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক হনতাহরীম আহমেদ,
সভাপতি মহিন উদ্দিন ১৬৯ ভোট ও সাধারন সম্পাদক তাহরীম আহমেদ ২৮৪ ভোট পেয়েছে।
নির্বাচন পরিচালনায় নিয়োজিত রাজগন্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ সাজ্জাত হোসেন জানান বাজার নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা ছিলো কঠোর। তফসিল ঘোষণার পর থেকেই বাজারে পুলিশের টীম দায়িত্ব পালন করেছে।
নির্বাচনে জয়ী হয়ে সভাপতি বলেন বাজার ব্যবসায়ীরা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করায় তাদের কাছে ঋনী হলাম। আগামী দিনে বাজার উন্নয়ন করে তাদের এ ঋন পরিশোধ করতে চেষ্টা করবো। তিনি এ বিজয় সকল ব্যবসায়ীদের উৎসর্গ করেন।
সাধারন সম্পাদক তাহরীম আহমেদ বলেন ভোটারা তাদের ভোটে আমাকে জয়ী করায় তাদের ধন্যবাদ জানাই। আমার নির্বচনী ইশতিহার পালন করে এর মান রাখবো।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.