
সাইফুল ইসলাম
নোয়াখালী জেলা প্রতিনিধি।
নোয়াখালীর বেগমগঞ্জে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্দেগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নির্বাহি কর্মকর্তা আরিফুর রহমানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্যানেল চেয়ারম্যান নুর হোসেন মাসুদ।
মার্চ মাসের বিভিন্ন দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের জন্য পদক্ষেপ গ্রহণ করেন।
এ সময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন
বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অসীম কুমার দাস,
উপজেলা সিনিয়র প্রকল্প বাস্তবায়ন অফিসার আহম্মদ উল্লাহ সবুজ,
প্রকৌশলী কর্মকর্তা মোহাম্মদ হাফিজুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মোহাম্মদ মোহতাসিম বিল্লাহ, সিনিয়র মৎস কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন, আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট আক্তারুজ্জামান আনসারি, সহ মুক্তিযোদ্ধাগন, ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসারগণ উপস্থিত ছিলেন।
সভায় গণহত্যা দিবস ও জাতীয় স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। এসব অনুষ্ঠানের মধ্যে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভা, আত্মত্যাগকারী শহিদদের জন্য বিশেষ প্রার্থনা আয়োজন, দুর্লভ আলোকচিত্র প্রদর্শনী করা হবে জানিয়েছেন তারা।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.