
হাফিজুর রহমান (যশোর) প্রতিনিধি
কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও থানা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ বলেন, বেগম খালেদা জিয়াকে শেখ হাসিনা ও তার দোসরা ভয় পায়। বিএনপি বাংলাদেশের সব থেকে জনপ্রিয় দল। এজন্য বিএনপির ক্ষতি করার হাজারো চেষ্টা চালিয়েছিল। উন্নত চিকিৎসা না দিয়ে বেগম খালেদা জিয়াকে মৃত্যুর মূখে ঠেলে দিয়েছিল। গত ১৬টি বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল। গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছিল। গুম ,খুন আর মিথ্যা মামলা দিয়ে বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিল হাসিনা। গত শুক্রবার বিকালে পৌরসভার ১ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত পরিচিতি ও কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে ওয়ার্ডের নুনা খোলা মাঠে অনুষ্ঠিত ওই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল সামাদ বিশ্বাস, থানা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা প্রভাষক আলা উদ্দিন আলা, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুবুদ্দিন বিশ্বাস, পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, যুগ্ম সম্পাদক আব্দুল হালিম অটল প্রমুখ। এ সময় ১ নং ওয়ার্ড বিএনপি ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.