রহিদুল ইসলাম, রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল করিমের সাথে মতবিনিময় করেছেন গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা।
আজ বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল দশটায় দুর্গাপুর উপজেলা হল রুমে ইউএনও ও গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম তার উপজেলায় কর্মরত সকল গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের কাছে তাদের দুঃখ-দুর্দশার কথা শুনেন।
সভায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা তাদের বকেয়া বেতন ও যাতায়াত ভাতা জরুরি ভিত্তিতে পরিশোধ করার জন্য ইউএওর কাছে জোর দাবি জানানো হয়।
দুর্গাপুর উপজেলার সকল গ্রাম পুলিশ সদস্যদের দাবি দাওয়ার বিষয় খুব শীঘ্রই পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেছে ইউএনও।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.